বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকবে। আগামী ২২ জুন বৃহস্পতিবার শুরু হয়ে ছুটি চলবে আগামী ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত।
মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা ছুটি উপলক্ষে আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৫ জুন থেকে ৬ জুলাই ২০২৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য , বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিকিউরিটি শাখাসহ অন্যান্য জরুরি সেবা বলবৎ থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
