ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য বলছে, দেশে বর্তমানে ৫৩টি পাবলিক, ১১২টি বেসরকারি ও তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যেই আরও দুটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শাখা খোলার আবেদন করেছে অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদনের জন্য এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয় দু’টি হলো যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটির স্টাডি সেন্টার ও মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে মতামত দিতে বলা হয়েছে ইউজিসিকে।
প্রভাবশালী একাধিক মহল এ নিয়ে তদবির করছে বলেও জানা গেছে। অস্ট্রেলিয়ার মোনাস কলেজও নতুন করে কয়েকটি প্রোগ্রাম শুরুর অনুমতি চেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান আজ বুধবার বলেন, দু’টি বিশ্ববিদ্যালর বিষয়ে কিছু কাগজপত্রের ঘাটতি ছিল। সেগুলো চাওয়া হয়েছে। এ বিষয়ে কাজ চলছে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়ে দেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
