নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ জেলার কুমারখালী উপজেলার গড়াই নদে নেমে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদের (২৩) লাশ ৪৩ ঘণ্টা পর পাওয়া গেছে। আজ বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা নদ থেকে লাশটি উদ্ধার করেন।
লাশ উদ্ধারের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দীন। তিনি বলেন, গড়াই নদের যে অংশে তানভীর ডুবে গিয়েছিলেন, সেখান থেকে স্রোতের দিকে ৫০০ মিটার দূরে তাঁর লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কুষ্টিয়ার গড়াই নদে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে। আজ মঙ্গলবার সকালে গড়াই রেলসেতু এলাকায়
তানভীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি বরগুনা সদর উপজেলায়। বন্ধুদের সঙ্গে কুষ্টিয়ায় ঘুরতে গিয়ে গড়াই নদে নামার পর নিখোঁজ হন তিনি। সোমবার রাতেই তাঁর বাবা আবদুল মালেক, বোন ও দুলাভাই কুষ্টিয়ায় যান। আবদুল মালেক বরগুনা সরকারি কলেজের শিক্ষক।
ফায়ার সার্ভিস ও কুমারখালী থানা-পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যান। তাঁরা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে। এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেলসেতুর নিচে নামেন ওই তিন বন্ধু। তাঁরা সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাঁদের সঙ্গে খুলনা থেকে আসা ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় দুই দিন উদ্ধার অভিযান চালিয়ে আজ বেলা সোয়া ১১টার দিকে নদে তানভীরের লাশ পাওয়া যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
