রাজশাহীঃ জেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ দুই কলেজছাত্র হলেন- নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার গোলাম সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিফাত খন্দকার গালিব (১৭)। তারা দুই জন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
গালিবের ফুফু তামিনা খাতুন বলেন, ‘বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে গোসল করতে বের হয়েছে। ১২টার দিকে আমরা খবর পেয়েছি তারা পানিতে ডুবে গেছে।’
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ করা হয়েছে। বেলা ২টা ৩৫ মিনিট পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যেতে পারে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
