নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৪ জুন থেকে তার নতুন নিয়োগ কার্যকর হবে।
বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে জবি রেজিস্ট্রারের নতুন এই নিয়োগের কথা জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০১৬ সালের ২৬ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী তার মাসিক বেতন নির্ধারিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অন্যান্য ভাতা ও সুবিধা প্রাপ্য হবেন।
২০০৯ সালের ১৫ অক্টোবর প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগ দেন। আগামী ১৩ জুন তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তার অবসর নেওয়ার সময় আরো এক বছর পেছাল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
