জাবি শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত

ঢাকাঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ০৪ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল নাম প্রকাশ না করার শর্তে একজন সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছরের ১৮ এপ্রিল সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। এতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু থাকা গবেষণা ভাতার কথা উল্লেখ করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট ১৮ এপ্রিলের সিদ্ধান্ত স্থগিত করে এবং গবেষণা ভাতা যথা নিয়মে চালু রাখার সিদ্ধান্ত নেয়। এছাড়া ওই তারিখ থেকে যেসব শিক্ষকের গবেষণা ভাতা কর্তন করা হয়েছে, তাদের কর্তনকৃত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো।

এর আগে, গত ১৮ এপ্রিল গবেষণা ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.