নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বর্তমানে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের ছাড়পত্র (বিটিসি) বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তন ও ভর্তি বাতিলের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ৩০ জুলাই পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া বর্তমানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এসব কার্যক্রম চলবে। গতকাল রবিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, এসব কার্যক্রম অনলাইনে চলবে। তাই শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।
বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের ছাড়পত্র (বিটিসি) বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তন ও ভর্তি বাতিলের কার্যক্রম ৪ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে এ কার্যক্রমের সময় নির্ধারণ করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসির জন্য ৭০০ টাকা, ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
