জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ খ্রিষ্টাব্দের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশ নেয়া ৪ লাখ ১৩ হাজারের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীরা অনার্স তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন।

সোমবার রাতে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ পরীক্ষায় মোট ৪ লাখ ৩৩ হাজার ৬৩৮জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ৩২৫টি কেন্দ্রে ৮৭৮টি কলেজে ৩১টি অনার্স বিষয়ের এ পরীক্ষায় মোট ৪ লাখ ৩৩ হাজার ৬৩৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর হার (প্রমোটেড) ৯৫ দশমিক ৩৯ শতাংশ। বিশবিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) রাত ৮ থকে এ ফল পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.