শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সর্বশেষ অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী সপ্তাহের শুরুতে হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র।
এবার সবচেয়ে কম সময়ের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। দ্রুত ফল প্রকাশ করতে আগামী শুক্র ও শনিবার ছুটির দিনেও কাজ করবে পিএসসি।
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৫ দিনের মধ্যে প্রকাশিত হযেছিল। যা ছিল এখন পর্যন্ত দ্রুত ফল প্রকাশের রেকর্ড। তবে ওই বিসিএসের চেয়ে আরও কম সময়ে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করতে চায় পিএসসি।
৪৫তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে পিএসসির একাধিক সূত্র জানায়, আমরা দ্রুত সময়ের মধ্যেই ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি ও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করি, পরীক্ষার্থীরা আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সুখবরটি পাবেন।
১৯ মে শুক্রবার অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।
৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
