এইমাত্র পাওয়া

বিদেশি মিশনগুলোতে হঠাৎ রদবদল সরকারের

ঢাকাঃ নতুন মিশন প্রধানসহ বিদেশে মিশনগুলোতে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার সার্কের মহাসচিব হিসেবে যোগ দেবেন।

মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইতালিতে রাষ্ট্রদূত করা হয়েছে। ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ মিসরে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।

টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে ভিয়েতনামে রাষ্ট্রদূত করা হয়েছে। পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানের অবসরে যাওয়ার কথা রয়েছে। সূত্র- ইউএনবি

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.