নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ সিলেট বিভাগের সেরা জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ।
সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ বিভাগীয় পর্যায়ে তাকে সেরা হিসেবে নির্বাচিত করে।
বিভাগীয় সেরা হওয়ার কারণ হিসেবে যা বলা হয়েছে
- ২০১৯ সালে সারা জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু এবং এর সফল বাস্তবায়ন। a2i থেকে শ্রেষ্ঠ সংগঠক মিডে মিল বাস্তবায়ন এর জন্য পুরষ্কার অর্জন।
- করোনাকালীন সময়ে স্থবির শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে রেকর্ডিং স্টুডিও স্থাপন করে অনলাইন শ্রেণি কার্যক্রম সফলতার সাথে চালু করন। জেলার বিভিন্ন উপজেলায় ৩৩টি আধুনিক মানের অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও স্থাপন। এবং জেলার ১৩টি ডিস চ্যানেলে সফল ভাবে ক্লাস সম্প্রপ্রচার।
- শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তদারকি জোরদার করন।ল্যাব গুলোতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের আই সি টি বিষয়ক প্রশিক্ষণ বাস্তবায়ন।
মুজিব শতবর্ষে ১০২ জন আইসিটি এম্বাসেডর
তৈরি যারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যে সকল শিক্ষকের দক্ষতার ঘাটতি আছে তাদেরকে হাতে কলমে শিখিয়ে দক্ষ করেছেন। - জেলা শিক্ষা অফিসের ছাদে অনুকরণীয় ফুল, ফলের বাগান স্থাপন সহ জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ বাগান/ বাগান প্রতিষ্ঠা। বাগানটি ২০২২ এবং ২০২৩ সালে জেলা ও বিভাগে শ্রেষ্ঠ হয়ে বর্তমানে জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে মূল্যায়নের জন্য রয়েছে।
- শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনে বিশেষ গুরুত্ব আরোপ।
- ২০২২ সালের বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ সহায়তা। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার করে( খাতা, কলম,ও স্কেল) শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ২৫০ বস্তা কাপড় সংগ্রহ করে বিতরণ করা হয়।যা অন্য কোন দপ্তর করেনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
