কিশোরগঞ্জঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আতাউল গণি। রবিবার (১৪ মে) উপজেলা বাছাই কমিটি যাচাই-বাছাই করে তাকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করেন। তিনি উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষাসপ্তাহ উদযাপন সংক্রান্ত নীতিমালার নির্ধারিত মানদণ্ডে যাচাই-বাছাই করে মাধ্যমিক পর্যায়ে শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে আতাউল গণিকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
শিক্ষক আতাউল গণি বলেন, শিক্ষক হিসেবে এটা আমার বিশেষ পাওয়া। তবে আমি সবচেয়ে বেশি পুলকিত হই যখন কোন শিক্ষার্থীকে সফল হতে দেখি। আমি চেষ্টা করি নিবেদিতভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিতে, তাদের উৎসাহিত করি লক্ষ্য স্থির করতে, জীবনে ভাল মানুষ হতে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
