নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদরাসার শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার বিকেলে রাজধানীর সরকারি মাদরাসার-ই-আলিয়ায় মাদরাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা ও সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা তেলোয়াত শিখি, হেফজ পড়ি কিন্তু স্পোকেন অ্যারাবিক আমরা শিখতে পারছি না। মাদরাসা শিক্ষকদের বলবো আপনারা স্পোকেন অ্যারাবিক ও ইংরেজিতে গুরুত্ব দিন। আরবি ভাষায় কথপোকথন যদি আমরা রপ্ত করতে পারি তাহলে সারা বিশ্বের কর্ম ক্ষেত্রে আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। বিজ্ঞান মেলার পাশাপশি আরবি ভাষা এবং স্পোকেন অ্যারাবিকের ওপর প্রতিযোগিতা আপনারা করুন, এজন্য আমরা তাদের জন্য বিশেষ বৃত্তি ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ভাতা আমরা দিতে পারি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেমিনারে সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
