ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে মারা যান রহিমা ওয়াদুদ। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. দীপু মনির মা শিক্ষিকা রহিমা ওয়াদুদের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছে শিক্ষা বিষয়ক অন্যতম প্রধান সংবাদ মাধ্যম শিক্ষাবার্তা’র প্রধান সম্পাদক এএইচ এম সায়েদুজ্জামান। শিক্ষাবার্তা পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এই গুণী মানুষের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর মাতা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা। পিতা একুশে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম.এ ওয়াদুদ। তার ২ ভাইবোনের মধ্যে একমাত্র ভাই জে আর ওয়াদুদ টিপু একজন চিকিৎসক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
