ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৫ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে মারা যান রহিমা ওয়াদুদ। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি আগামীকাল রবিবার (৭ মে) সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
