এইমাত্র পাওয়া

অধ্যক্ষ পদে বদলি/ পদায়নে আবেদন শেষ ১৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য আবেদন শুরু চলছে । ১৩ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অনলাইনে আবেদন করতে পারবেন। যথাযথ নীতিমালা অনুসরণ করে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০’ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে।

অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না। অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী প্রার্থীরা ১৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.shed.gov.bdwww.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে। আর ১৪ এপ্রিলের মধ্যে আবেদনগুলো সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠানপ্রধানকে পাঠাতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.