এইমাত্র পাওয়া

নেত্রকোনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনাঃ জেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বারহাট্টা উপজেলার চরপাড়া ও দুর্গাপুর উপজেলার পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের গিরিন্দ্র সূত্রধরের মেয়ে দিয়া সূত্রধর, তার চাচাতো বোন দীপক সূত্রধরের মেয়ে মেঘলা সূত্রধর ও দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে মাহাবুব।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু বলেন, শুক্রবার দুপুরে দুই শিশু বাড়ির পাশের কংস নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির করে ওই নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে জেলার দুর্গাপুরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাবুব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার চারিয়া মাসকান্দার পূর্বপাড়া গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাহাবুব। শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় মাহাবুব। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, নিহত শিশুর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.