এইমাত্র পাওয়া

ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অর্ডার ১৯৭৩ এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান এই নিয়োগ প্রদান করেন।

নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এর আগে আমি সহকারী প্রক্টর হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছি। এমন একটি জায়গায় দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সবার সহযোগিতায় সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। আগামীকাল থেকেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান।

এর আগে ২০১৭ সাল থেকে এই দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.