নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ মরণফাঁদে পরিণত হয়েছে চাঁদপুরের গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। শুধু শিক্ষার্থীরাই নয়, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করাতে গিয়ে শিক্ষকরাও পড়ছেন বিড়ম্বনায়।
দূর থেকে দেখলে বোঝার উপায় নেই, এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। কাছে গেলে চোখে পড়ে, খসে পড়া দেয়ালে বেড়ে উঠছে লতাপাতা পরগাছা। আরসিসি পিলার ও গ্রেট বিমগুলোতে ফাটল।
অভিযোগ, ২০১৭ সালে নতুন ভবনের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলেও বিদ্যালয়ের ভূমির দুটি অংশ দুই মৌজার হওয়ায় কাজটি আটকে আছে।
গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ হাফসা বেগম জানান, বর্তমানে বিদ্যালয়টিতে ১জন প্রধান শিক্ষক ও ৪ জন সহকারি শিক্ষক পাঠদান করছেন।
শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, তারা আতঙ্কে থাকেন কখন ভবনটি ভেঙ্গে পড়ে। এছাড়া বৃষ্টি হইলেই ছাদ থেকে পানি পড়ে, শিক্ষার্থীদের বইখাতা ভিজে যায়।
সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানান চাঁদপুর ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই। তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মহাপরিচালক বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর প্রতিবেদন পেশ করেছেন, আশা করছেন শিঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মান করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয়রা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
