নিজস্ব প্রতিবেদক।।
দীর্ঘ এক মাসের বেশি সময় ঈদুল ফিতর ও অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার থেকে শুরু হচ্ছে উচ্চ আদালতের নিয়মিত বিচারকাজ। এদিন থেকে বিচারকাজের জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর মধ্যে ২৯টি একক বেঞ্চে এবং ৩৪টি যৌথ বেঞ্চ গঠন করা হয়।
পবিত্র ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আদালতের অবকাশে ১৩ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
তবে এই সময়ে অতীব জরুরি বিষয় নিষ্পত্তির জন্য দুই ধাপে মোট ১২টি হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ চলে। গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে অতীব জরুরি বিষয়সমূহ নিষ্পত্তির জন্য ৬টি বেঞ্চ গঠন করা হয়। আর গত ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ধাপে অতীব জরুরি বিষয় নিষ্পত্তির জন্য আরও ৬টি বেঞ্চ গঠন করা হয়েছিল।
শিক্ষাবার্তা /এ/ ১৯/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
