এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শেষ কালই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অর্থাভাবে যেন পড়ালেখা বন্ধ না হয় সে জন্য শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার। ঘোষণা অনুযায়ী দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগের অধীনে বৃত্তি প্রদান করা হবে শিক্ষার্থীদের।

অনুদান পাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে ‘মাইগভ আমার সরকার’ (www.mygov.bd)  ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। এছাড়া সরাসরি আবেদন করতে পারবেন এই https://www.mygov.bd/services/form?id=BDGS-1611115830 ঠিকানা থেকে।

এ বিষয়ে গত ২৫ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীরা আগামীকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আর্থিক অনুদানের জন্য আগামী ৫ মার্চ, ২০২৩ ইং পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের জন্য শিক্ষার্থীকে প্রথমে মাইগভ আমার সরকার ওয়েবসাইটে প্রবেশ করে নিজের মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস দিয়ে লগইন করতে হবে। তারপর নির্ধারিত ফরমে তথ্য পূরণ করে কাঙ্ক্ষিত অনুদানের জন্য আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর শিক্ষাবৃত্তি প্রদান করবে কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.