মাসহ দশম শ্রেণির শিক্ষার্থীকে পিলারে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীঃ জেলার হাতিয়ায় সম্পত্তির বিরোধে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৬) ও তার মাকে (৩৫) পিলারে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার এ-সংক্রান্ত ভিডিও ভাইরালের পর থানায় মামলা হয়েছে।

স্কুলছাত্রীর বাবার অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে সম্পত্তির বিরোধে প্রতিপক্ষ তার স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে চুরির অপবাদ দিয়ে রশি দিয়ে পিলারে বেঁধে নির্যাতন করে। গতকাল ওই ঘটনার একটি ভিডিও আসামি জিল্লুর রহমান তার টিকটক আইডিতে প্রকাশ করে।

তিনি আরও জানান, ঘটনার দিন থানায় মামলা দিলে পুলিশ সাধারণ ধারায় তা রুজু করে। ভিডিও ভাইরালের পর আমার স্কুলপড়ুয়া মেয়ে বাড়ির বাইরে যেতে পারছে না। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.