এডহক নিয়োগ পেলেন যে দশ শিক্ষক (তালিকাসহ)

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের আরও ১০ জন শিক্ষককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহীর তানোরের মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ১০ জন শিক্ষক।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।

জানা গেছে, মুন্ডুমালা উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দে ১৫ নভেম্বর সরকারি করা হয়েছিলো। প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকদের অ্যাডহক নিয়োগ দেয়া হয়েছে।

অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা ১৯৮৩ (সংশোধনী ১৯৯৪ ও ১৯৯৫)’ অনুসারে নিয়োগ দেয়া হয়েছে।

আদেশ জারির তারিখ থেকে এ কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে। অ্যাডহক নিয়োগপ্রাপ্তদের সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

পাঠকদের জন্য অ্যাডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.