নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঃ জেলার সিংগাইরে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের এক সিএনজিচালক তার স্ত্রীসহ তার মেয়েকে নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি রাতে ওয়াজ শুনতে যান। ওয়াজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী একই গ্রামের কাজী সালাউদ্দিনের ছেলে কাজী রায়হান মোশাররফ (৩৯) ওই মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। মোশারফ সম্পর্কে চাচা হওয়ায় তার বাড়িতে সে যায়।
কাজী রায়হান মোশারফ তার বাড়িতে নিয়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় চিৎকার করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চকলেট দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনার তিন দিন পর তার সৎমা মেয়ের পরিহিত সাদা রঙের টাইসে রক্ত দেখে জিজ্ঞাসা করলে ঘটনা খুলে বলে। পরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
বুধবার বিকালে ভিকটিমের বাবা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেন। পুলিশ নিজ বাড়ি থেকে আসামি মোশাররফকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, মামলা হয়েছে আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
