এইমাত্র পাওয়া

শ্রেনী কক্ষের অভাবে বিদ্যালয় মাঠে পাঠদান

নিজস্ব প্রতিবেদক, নরসিংদীঃ জেলার মনোহরদীতে শ্রেনী কক্ষের অভাবে বিদ্যালয় মাঠে চলছে পাঠদান কার্যক্রম। উপজেলার নারান্দী আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠের দুই পাশে গোল হয়ে মাটিতে বসে শিক্ষার্থীদের পড়াচ্ছেন দুইজন শিক্ষক।

দশম শ্রেনীর ছাত্রী মাহিমা আশরাফি জানান,’আমাদের শ্রেনী কক্ষের সংকটের কারণে প্রতিদিন এভাবে কয়েকটি ক্লাশ খোলা মাঠে বসে করতে হয়।’

নবম শ্রেনীর ছাত্র তানিম জানায়, ‘বিজ্ঞান, ইতিহাস এবং এবং ভূগোল ক্লাস মাঠে বসে করতে হয়। দ্রুত শ্রেনী কক্ষের ব্যবস্থা না হলে বর্ষাকালে আমাদের ক্লাস করা সম্ভব হবে না।’

বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক কাউসার আহমেদ বলেন, ‘বিদ্যালয়ের শ্রেনী কক্ষের অভাবে দীর্ঘদিন ধরে খোলা মাঠে পাঠদান দিয়ে আসছি। বর্ষাকালে মাঠে কাদা থাকায় এসব ক্লাস করানো সম্ভব হয় না। দ্রুত একটি ভবন নির্মাণ করা দরকার।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, ‘শ্রেনী কক্ষ সংকট থাকায় খুব ভোগান্তিতে আছি। একটি ভবনের জন্য মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ সদয় হলে দ্রুত এ সংকটের সমাধান হবে।’

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ‘বিষয়টি তার জানা নেই।খোঁজ নিয়ে শ্রেনী কক্ষ সংকট নিরসনের চেষ্টা করা হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.