নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ জেলার শ্যামনগরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার বাদঘাটার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান গৃহ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পড়ান। সম্প্রতি শ্যামনগর সদরের এক শিক্ষার্থীকে পড়াতে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে ছাত্রীর চিৎকারে তার মা ছুটে আসলে ওই শিক্ষক তার জুতা ও সাইকেল রেখে পালিয়ে যান।
পরে বিষয়টি জেলা শিক্ষা অফিসারকে জানান ওই শিক্ষার্থীর বাবা। একই সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন তিনি। এরপর গতকাল সোমবার রাত ৮টার দিকে বাদঘাটার নিজ বাড়ি থেকে লুৎফর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম বাদল। তিনি বলেন, গতকাল রাতে অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
