এইমাত্র পাওয়া

স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলার পাংশায় আকাশ মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চর থেকে নিখোঁজের ২দিন পর পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আকাশ মোল্যা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের নাসির মোল্যার ছেলে ও সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ সাইফুল (৪০) নামে একজনকে আটক করেছে।

আকাশ মোল্যার মামা সূর্য জানান, গত শনিবার বিকেল ৪টায় আকাশের বাবা বাড়িতে ভ্যান রেখে মাঠে ঘাস কাটতে যান। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে সে বাড়ি ফিরে না আসায় গতকাল রোববার পাংশা থানায় অভিযোগ দায়ের করেন আকাশের বাবা নাসির মোল্যা।

রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আজ সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিখোঁজ হওয়া আকাশের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.