অধ্যাপক মোহাম্মদ ইউসুফঃ এবারের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা জিপিএ ৫ কম পেয়েছে। আসলে জিপিএ ৫ তো বিষয় নয়, আসল হলো কোয়ালিটি। এবার পাসের হার কমার পেছনে একটি বিষয় হতে পারে এমন যে, পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে। আবার এইচএসসির এই ব্যাচটি করোনার পুরো রাহুগ্রাসে ছিল। এসব কারণে ফলাফল খারাপ বা জিপিএ ৫ কমতে পারে।
আরও কিছু বিষয় আছে। যেমন আগে সাপ্তাহিক ছুটি ছিল এক দিন, এখন ছুটি দুই দিন। করোনার কারণে শিক্ষার্থীদের মধ্যে যে শিখন ঘাটতি, তা পূরণে সবাইকে এগিয়ে আসা উচিত। কারণ, তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ।
তবে, সব মিলিয়ে ফলাফল আমার কাছে ভালোই মনে হয়েছে। আমাদের কলেজের ৯৯.৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আমাদের দুজন শিক্ষার্থীর মধ্যে একজন রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয়নি, অন্যজন ফেল করেছে। সে কারণে আমাদের পাসের হার শতভাগ হয়নি।
লেখক: অধ্যক্ষ, ঢাকা কলেজ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
