সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগদান করা শিক্ষকদের তথ্য ই প্রাইমারি এডুকেশন সিস্টেম (পিইএমআইএস) সফটওয়্যারে আপলোড করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের। অধিদপ্তর থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে।
অধিদপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সেলক্ষ্যে তাদের প্রয়োজনীয় তথ্য প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (পিইএমআইএস) সফটওয়্যারে আপলোড করা প্রয়োজন। তাই থানা-উপজেলা শিক্ষা অফিসারদের তার আওতাধীন সব নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের তথ্য ৫ ফেব্রুয়ারি মধ্যে পিইএমআইএস সফটওয়্যারে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।
উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকটি উপজেলায় নতুন শিক্ষকদের তথ্য আপলোড শুরু হয়েছে। আর অন্যান্য উপজেলায় তথ্য আপলোড শুরুর প্রস্তুতি চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
