মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ চূড়ান্ত করা হয়।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) নীতিশ চন্দ্র সরকার।

জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের পরিকল্পনা উপস্থাপন করেছি। তিনি ১০ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য বলেছেন। আমরা সেটিই চূড়ান্ত করেছি।

সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য অংশীজন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.