নিজস্ব প্রতিবেদক।।
নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় শনিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করে তারা। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকালে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এসময় মহাসড়ক অবরোধ ছাড়া কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
