নিউজ ডেস্ক।।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক ইউনিটের প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আটক হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্র থেকে তাকে সন্দেহভাজন হিসেবে সকালেই আটক করা হয়।
শনিবার জবির নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন।
প্রক্সি দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার ফোনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার কনভার্সেশন পাওয়া গেছে। এছাড়াও তার সঙ্গে থাকা ব্যাংক কার্ডে সম্প্রতি ২৬ লাখ টাকা লেনদেনের আলামত পাওয়া গেছে। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
