নিউজ ডেস্ক।।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলেছে, বিসিএসের যেকোন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস যদি প্রমাণিত হয়, তাহলে সেই পরীক্ষা বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া কেউ অসদুপায় অবলম্বন করলে কমিশনের আইনের পাশাপাশি প্রচলিত আইনে তাঁর শাস্তি হবে। প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির অধীনে কোনো পরীক্ষায় তাঁকে অংশ নিতে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার দুপুরে পিএসসিতে বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দাদের একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই আলোচনা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
