এইমাত্র পাওয়া

উন্নত প্রক্রিয়ায় বর্জ্য ব্যবস্থাপনাও হতে পারে সবুজ উন্নয়নের হাতিয়ার

জিন্নাতুন নেছা।।

প্র্যাক্টিক্যাল এ্যাকশন একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রায় দুই যুগের ও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে সমন্বিত বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপণার মধ্য দিয়ে শহরকে পরিচ্ছন্ন ও সবুজের উন্নয়নে যা পরিবেশ ও প্রতিবেশের জন্য একটি গুরুত্বপূর্ন প্রভাবক।

এরই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এ বছর ও “বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ” স্লোগানে গত সোমবার ১৮ জুলাই,২০২২ বর্নাঢ্য র‍্যালী, বেলুন ও পায়রা উড়িয়ে ফরিদপুরে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয় ফরিদপুর রাজেন্দ্র কলেজ খেলার মাঠ সংস্লগ্ন।

প্র্যাক্টিক্যাল এ্যাকশন এর সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব অতুল সরকার এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দ্বীপক কুমার রায়। মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক , উপজেলা চেয়ারম্যান, মেয়র, নার্সারি মালিক সমিতির সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বি এন সি সি,স্কাউট দল, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ,সরকারি বেসরকারি সংস্থা এবং সর্বস্তরের জনসাধারণ।

মেলায় বন অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে দুইটি করে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
সপ্তাহ ব্যাপী চলমান এই মেলায় প্রায় ৩০টি স্টল সাজানো হয়েছে।

মেলায় মেইন গেট দিয়ে প্রবেশ মুখেই দর্শনার্থীদের নজর কাড়বে প্র্যাক্টিক্যাল এ্যাকশন এবং স্থানীয় সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এস ডি সি ) এর সমন্বিত উদ্যোগে পরিচালিত এক ধরনের ব্যতিক্রমী স্টল। যে স্টলের অন্যতম উদ্দেশ্য হলো ফরিদপুর শহরের ঘরবাড়ি থেকে সংগৃহীত বর্জ্য থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত জৈব সারের পরিচিতি তুলে ধরা।

সমন্বিত বর্জ্য ব্যবস্থাপণার মাধ্যমে কিভাবে বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে পৃথকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ন আধুনিক উপায়ে জৈব সার তৈরি করা হয় তার একটা ডেমো প্রদর্শনী দর্শনার্থীদের চোখে পড়বে স্টলের প্রবেশমুখেই।

এছাড়াও এই স্টলে কিভাবে এই সার গাছের চারায় ব্যবহার করা হয় তার ও একটা ডেমো প্রদর্শনী দেখতে পাবেন দর্শনার্থীরা। এই ধরনের প্রদর্শনী মুলত মেলায় ঘুরতে আসা বিশেষ করে উদ্যোমী নারী দর্শনার্থীদের উদ্যোক্তা হিসেবে আত্নপ্রকাশের খোরাক জোগাবে যা নারীদের করবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

এই স্টলের অন্যতম আকর্ষণ হলো উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত জৈব সার যা পাওয়া যাবে খুবই সুলভ মূল্যে। যার গুনগত মান ল্যাব টেস্টের মাধ্যমে পরীক্ষীত। ছাদ কৃষি, বাড়ির উঠান এবং আশেপাশের পতিত জায়গায় সবজি চাষ বা ফুল বাগান করতে আগ্রহী নারী-পুরুষদের জন্য এই জৈব সার হতে পারে খুবই যুগোপোযোগী এবং উপকারী।

এছাড়া ও ভার্মি কম্পোস্ট প্রযুক্তি ব্যবহার করে আগ্রহী নারী ও পুরুষরা হতে পারেন সফল উদ্যোক্তা যার ডেমো প্রদশর্নী দেখতে পাবেন এই ব্যতিক্রমী স্টলে। এমনকি মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ এবং ফুলের চারা ও চোখে পড়ার মত।

বর্তমান বাংলাদেশ তথা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে ঘনঘন ঘটে যাওয়া দূর্যোগ প্রশমনে বৃক্ষরোপণই অন্যতম হাতিয়ার হতে পারে এই ফরিদপুর তথা বাংলাদেশকে সবুজাভ করে তোলায়।

তাই আসুন শহর পরিচ্ছন্ন রাখি, ময়লা আবর্জনা সংরক্ষণ করি, সার বানাই, গাছ লাগাই ,সবুজের উন্নয়নে অংশীদার হই।

লেখক-
মনিটরিং ইভ্যালুয়েশন ও লার্নিং অফিসার
প্র্যাক্টিক্যাল এ্যাকশন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.