নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের নিয়োগ জটিলতা, ৩৫ বছরের বেশি বয়সের শিক্ষকদের যোগদান ও ইনডেক্সধারীদের এমপিও জটিলতা নিরসন হলো।
শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক শেষে রবিবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসকারি মাধ্যমিক) ফৌজিয়া জাফরীন।
বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, যে সকল পয়ত্রিশোর্ধ শিক্ষক তৃতীয় গণবিজ্ঞপ্তিতে চাকরির আবেদন করে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। এনটিআরসিএ সুপারিশ পাওয়া ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষকরা যোগদান করতে পারবে। আর যারা যোগদান করেননি সে সব পদে ওয়েটিং লিস্ট থেকে নিয়ে এসে যোগদান করাতে হবে।
যেকোনও বিভাগে ইনডেক্সধারী শিক্ষকরা অন্য বিভাগে গেলেও নতুন করে এমপিও নিতে হবে না উল্লেখ করে জানানো হয়, আগের এমপিও বহাল থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সব বিভাগে সমন্বয় করতে হবে।
যে কোনও বিভাগে ইন্ডেক্স দারী হলে সে অন্য বিভাগে গেলে নতুন করে এমপিও করতে হবে না বলেও জানানো হয়। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে কোনও স্কুলে বা কলেজে ইনডেক্সধারী হলে ওই শিক্ষক কারিগরি বা মাদ্রাসা বিভাগের অধীন কোওন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাকে নতুন করে এমপিও নিতে হবে না। আগের ইনডেক্স অনুযায়ী পরিবর্তিত বিভাগের অধীনে এমপিওভুক্ত হতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
