নাজমুল হুদা।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন কলেজে আড়ম্বরপূর্ণ ভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির অন্যতম ছিল আনন্দ শোভাযাত্রা, শেখ রাসেল দেয়ালিকায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সংখ্যার উদ্বোধন, প্রতিযোগিতা মৃলক বিভিন্ন ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। আজ শনিবার সকাল ৯ টায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন পূর্বক কর্মসূচীর শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশাল আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে সমবেত হয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। অতঃপর শেখ রাসেল দেয়ালিকা কর্ণারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সংখ্যার শুভ উদ্বোধন করা হয়। আলোচনা সভার শুরুতে সমবেত কণ্ঠে তুমি বাংলার ধ্রুবতারা গানটি পরিবেশিত হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক শেখ শামীম ইসলামের উপস্থাপনায় কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শুভদিয়া ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার মধুসূদন রায়, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, মোঃ সিরাজুল ইসলাম মল্লিক, সালমা খাতুন, অপূর্ব লাল সাহা, বীনা রানী মন্ডল, সাইদুর রহমান শিক্ষার্থী রাহুল অধিকারী, তাসনিমা খাতুন, অনামিকা অধিকারী, মোঃ নিরব শেখ প্রমুখ। বক্তারা বলেন স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে আমাদের দৃড় চিত্তে দেশকে এগিয়ে নেওয়ার দিপ্ত শপথ নিতে হবে, দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
