Tag Archives: তাপমাত্রা

আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়তে পারে

ঢাকাঃ মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে। ফলে গত দুদিন থেকে সারা দেশে বৃষ্টি কমেছে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আগামী সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর …

বিস্তারিত পড়ুন

শিগগিরই কমছে না ভ্যাপসা গরম

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও কমছে না গরম। আজ সোমবার ১০ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের জন্য অতিভারি বর্ষণের সতর্কতা দিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদরা বলছেন, সপ্তাহজুড়ে …

বিস্তারিত পড়ুন

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক।। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সোমবার (৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ …

বিস্তারিত পড়ুন

কমবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে তাপমাত্রাও কমে আসে অনেকটা। তবে রেমালের প্রভাব কেটে যাওয়ার পর আবার গরম পড়তে শুরু করেছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা তাপপ্রবাহের সম্ভাবনা কম। বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে …

বিস্তারিত পড়ুন

রেকর্ড ভেঙে দিল্লির তাপমাত্রা ৫২ দশমিক ৩ ডিগ্রি

ঢাকা: দিল্লির তাপমাত্রা ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল। বুধবার (২৯ মে) দুপুরে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দিল্লির তো বটেই, গোটা ভারতের ইতিহাসেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। খবরে …

বিস্তারিত পড়ুন

তাপমাত্রা বাড়ার কথা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের রেশ কাটতে না কাটতেই তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আজ মঙ্গলবার (২৮ মে) সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ঢাকায় আজ বৃষ্টি সম্ভাবনা খুবই …

বিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় টানা ৫ দিন মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। প্রখর তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে জেলায় জনজীবন বিপর্যস্ত। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ …

বিস্তারিত পড়ুন

আবারও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

নিউজ ডেস্ক।। সারাদেশে কয়েক দিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। একের পর এক বিভিন্ন অঞ্চলে জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। এবার চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা …

বিস্তারিত পড়ুন

শুক্র ও শনিবার ঢাকায় গরম পড়বে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কালবৈশাখী শেষে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর থেকে হিট এলার্টও জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার জন্য রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকার জন্য এই হিট এলার্ট জারি করা হয়েছে। তবে আগামী শুক্রবার ও শনিবার ঢাকায় গরম বেশি পড়বে। আর সোমবার থেকে সারা দেশে শুরু হবে …

বিস্তারিত পড়ুন

বৃষ্টির সম্ভাবনা নেই, ৭ জেলায় আসছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমে প্রাণ-প্রকৃতি পুড়িয়ে ঝড়বৃষ্টিতে ফেরে স্বস্তি। ফের কয়েকদিন নেই বৃষ্টির সম্ভাবনা। এতে সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের। একই সঙ্গে ৭ জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন