চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দেড় হাজারের বেশি শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর নারী শিক্ষার্থী ও সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। চবি শাখার নারী অঙ্গন বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কলা ঝুপড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তোলে এবং প্রধান উপদেষ্টার কাছে খোলা …
বিস্তারিত পড়ুনজুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ, ৮ম শ্রেণির ২৫ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে
ঢাকাঃ জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা-২০২৫ প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এ নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। নীতিমালা …
বিস্তারিত পড়ুনএনসিটিবিতে কামিয়েছেন টাকা, ডিআইতেও অর্থের নেশায় বুদ ডিডি ওয়াজকুরনী
আল আমিন হোসেন মৃধা, ঢাকা: মিনিস্ট্রি অডিটের নামে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এক মাসের এমপিও’র অংশ পুরোটাই আদায় করার অভিযোগ নতুন নয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধদিপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। এসব রুখতে দপ্তরটিতে দুদকের হানা, গোয়েন্দা নজরদারি, শিক্ষা মন্ত্রণালয় থেকে সতর্কতা জারি এমন সব উদ্যোগ নিলেও কার্যত আগেও যা এখনও তা …
বিস্তারিত পড়ুনশিক্ষক-শিক্ষার্থী মিলেই নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে: ইউজিসি চেয়ারম্যান
টাঙ্গাইল: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান বিতরণেরও স্থান। শিক্ষক-শিক্ষার্থীদের মিলেই নতুন জ্ঞানের সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হলেই দায়িত্ব শেষ হয় না, বরং আমার দ্বারা সমাজ ও দেশ কী পেল তা নিয়েও ভাবতে …
বিস্তারিত পড়ুনএকাদশে শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী
ঢাকাঃ চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ভর্তি নীতিমালা অনুযায়ী—তিন ধাপে আবেদন নেওয়ার নিয়ম রয়েছে। ফলে এটি ছিল শেষ ধাপ। অথচ এ ধাপেও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হননি …
বিস্তারিত পড়ুনগাজীপুরের শ্রীপুরে গভীর রাতে স্কুলমাঠ দখল করে কাঁটাতারের বেড়া
গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরের গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে গভীর রাতে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রড, সিমেন্ট ও বাঁশের খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। স্থানীয় …
বিস্তারিত পড়ুনডাকসু নির্বাচনে ছুটির সিদ্ধান্ত বদল, শুধু ভোটের দিন ক্লাস বন্ধ থাকবে
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর ছাড়া অন্যান্য দিনের ছুটি বাতিল করা হয়েছে। পূর্ব ঘোষিত ৮-১০ সেপ্টেম্বরের ছুটির পরিবর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন এ কথা জানান। তিনি …
বিস্তারিত পড়ুনশিক্ষক নিবন্ধন: ১৬ হাজার প্রার্থীর বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি
ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ, কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২১৩ জন প্রার্থী বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাবি জানানো হয়। বক্তারা জানান, ২০২৩ সালের ২ নভেম্বর বেসরকারি স্কুল-কলেজের শূন্যপদ পূরণে …
বিস্তারিত পড়ুনবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দেবে এনটিআরসিএ
ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগের দায়িত্ব এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতেই যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সরাসরি এনটিআরসিএ তত্ত্বাবধানে সম্পন্ন হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভা সূত্রে জানা গেছে, এখন একটি …
বিস্তারিত পড়ুনশুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন প্রশিক্ষণ
ঢাকাঃ মাধ্যমিক ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন কার্যক্রমে মান উন্নয়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের পরিচালনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল