এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে আলোচনা সভা

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের ক্যাম্পাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭ দফা দাবির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানিকগঞ্জের আয়োজনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক …

বিস্তারিত পড়ুন

পাঁচ শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ধসে পড়ল ক্লাসরুমের ফ্লোর

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে ক্লাস শুরুর আগেই পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়ল ক্লাসরুমের ফ্লোর। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই কক্ষ বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসতর্কতা …

বিস্তারিত পড়ুন

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর, কেন্দ্র ঢাকায়

ঢাকাঃ শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের ‌‌‘এমসিকিউ টাইপ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরীক্ষার …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

ঢাকাঃ এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন এনটিআরসিএর সহকারী পরিচালক ফয়জার আহমেদ। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র প্রদান এবং যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম …

বিস্তারিত পড়ুন

কর্মবিরতিতে নীলফামারীর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা

নীলফামারীঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতির বরাদ্দ নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন নীলফামারীর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) জেলার ছয়টি উপজেলার কর্মকর্তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হলে সেখানে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। সাক্ষীদের দাবি, দায়িত্বপ্রাপ্ত অফিস সহায়ক সুমি আকতার কল্পনার নেতৃত্বে বহিরাগত কয়েকজন সন্ত্রাসী কর্মকর্তাদের …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচন: ‘নিজ হাতে ভোট দিলাম, আমার ভোট গেলো কই’

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিরপেক্ষ হয়েছে কিনা-এ বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন আরও বলেন, …

বিস্তারিত পড়ুন

নেপালে শিক্ষার্থীদের প্রাণহানি: স্মরণে বাকৃবিতে মোমবাতি প্রজ্বলন

ময়মনসিংহঃ নেপালে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় প্রাণ হারানো ২১ শিক্ষার্থীর স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেপালি শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অধ্যয়নরত নেপালি শিক্ষার্থী দুর্গা দেবী রাউত বলেন, আজকে বাকৃবি ক্যাম্পাসে নিহতদের আত্মার শান্তি কামনা করে …

বিস্তারিত পড়ুন

‘চাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ফিরিয়ে দেওয়া হয়েছে ছাত্রত্ব’

চট্টগ্রামঃ মানবিক বিবেচনায় ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া শিক্ষার্থীদের সুযোগ একাডেমিক পরিসর পর্যন্ত সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। অন্যথায় এটি প্রমাণিত হবে যে, শুধুমাত্র চাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতেই তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন কমিশনে বিএনপিপন্থী শিক্ষকের আধিপত্যের অভিযোগ …

বিস্তারিত পড়ুন

টাঙ্গা‌ইলে সীমানা জটিলতায় সরকারি স্কুলমাঠ হয়ে গেল বাঁশের হাট!

টাঙ্গা‌ইলঃ টাঙ্গা‌ইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কামালিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় দুই দশক ধরে বসছে বাঁশের হাট। নিয়ম অনুযায়ী সপ্তাহে সোমবারেই হাট বসার কথা থাকলেও রোববার সকাল থেকেই ব্যবসায়ীরা বাঁশ নিয়ে আসা শুরু করেন। এতে বিদ্যালয়ের ১১০ জন কোমলমতি শিক্ষার্থীর পড়াশোনা, খেলাধুলা ও শারীরিক চর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচন: ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ডাকসুতে ২৮ পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং রিটার্নিং কর্মকর্তারা …

বিস্তারিত পড়ুন