ঢাকাঃ মাধ্যমিক ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন কার্যক্রমে মান উন্নয়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের পরিচালনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে প্রশিক্ষণ দেয়ার জন্য মনোনীত শিক্ষকদের নামের তালিকা পাঠাতে।
প্রশিক্ষণের সময়সূচি
- প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় প্রশিক্ষণ দেয়া হবে হবে।
- প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
- মনোনীত শিক্ষকদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
- অংশগ্রহণকারীরা বোর্ড কর্তৃক নির্ধারিত ভাতা পাবেন।
বিশেষ শর্তাবলি
১. প্রশিক্ষণে উপস্থিতি বাধ্যতামূলক।
২. অংশগ্রহণকারীকে নিজ নিজ বিষয়ের ৯ম–১০ম শ্রেণির পাঠ্যবই ও ল্যাপটপ সঙ্গে আনতে হবে।
৩. প্রতিষ্ঠানপ্রধানের ছাড়পত্র আনতে হবে।
৪. আবাসনের ব্যবস্থা প্রশিক্ষণার্থীকেই নিজ দায়িত্বে করতে হবে।
দরকারি তথ্য: প্রয়োজনে যোগাযোগ করা যাবে উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) জেসমিন তাসলিমা বানুর সঙ্গে, মোবাইল নম্বর: ০১৭১২৬৬৩৬৩৬ (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)।
এছাড়াও এই www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইট বিস্তারিত থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
