এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

শিক্ষক-কর্মকর্তাদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

ঢাকাঃ সরকারি প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তাদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র বাস্তবায়নে সম্প্রতি আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স ও প্রকিউরমেন্ট শাখা থেকে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র যুক্ত করে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ভাতার নতুন হার (১৮ সেপ্টেম্বর …

বিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী অসুস্থ

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ হওয়ায় দুই শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে অনশনরত শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হয়। এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসে তাদের খোঁজ নেন। …

বিস্তারিত পড়ুন

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের লং মার্চ

ঢাকাঃ ইবতেদায়ী মাদরাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে দীর্ঘ ১৪ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষকরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর অভিমুখে লং মার্চ করেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে লং মার্চ …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশনা প্রধান শিক্ষকের

চট্টগ্রামঃ শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২৬ অক্টোবে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সম্প্রতি কিছু শিক্ষার্থীর চলাফেরা, হাবভাব, বাজারে ঘোরাফেরা, মিছিল, মিটিং, মাইকিং, পোস্টারিং এবং বিভিন্ন …

বিস্তারিত পড়ুন

মহেশখালীতে মাদরাসা শিক্ষককে পিটিয়ে পুলিশে দিলেন অভিভাবকরা

কক্সবাজারঃ কক্সবাজারের মহেশখালীতে নবম শ্রেণির কয়েকজন ছাত্রীকে মারধর ও নিপীড়নের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে পিটিয়ে পুলিশে দিয়েছেন অভিভাবকরা। রোববার (২৬ অক্টোবর) উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা মহিউস্সুন্নাহ দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত শিক্ষক ও মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন। অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক প্রতিষ্ঠানটির সহকারী …

বিস্তারিত পড়ুন

টুপি নিয়ে কথা-কাটাকাটি, ঘুমিয়ে থাকা মাদরাসা ছাত্রকে গলা কেটে হ-ত্যা

নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমিয়ে থাকা এক মাদরাসা ছাত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া …

বিস্তারিত পড়ুন

শিশু শিক্ষার্থীকে ধ র্ষ ণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

নড়াইলঃ নড়াইল সদর উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে এবার বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। …

বিস্তারিত পড়ুন

শিক্ষা কোনো ব্যয় নয়, এটি হলো মানবসম্পদে বিনিয়োগ: শিক্ষা উপদেষ্টা

গাজীপুরঃ অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা এবং নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে, যাতে তারা দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ রোববার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি …

বিস্তারিত পড়ুন

উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত দুই শিক্ষকসহ গ্রেফতার ৩

দিনাজপুরঃ দিনাজপুরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ডিভাইসসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) শহরের ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়। এর আগে পরীক্ষার হলে গ্রেফতার হয়েছিলেন একজন। অভিযানে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, নকল স্ট্যাম্প এবং পাঁচটি ডিভাইস জব্দ করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

পে স্কেল স্বতন্ত্র বেতন কাঠামোসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৫ দাবি

ঢাকাঃ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে জাতীয় পে কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। র‌বিবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় পে কমিশনের সভাপতির সঙ্গে দেখা করে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে ইউট্যাব। সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. …

বিস্তারিত পড়ুন