এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

‘সরকারি কলেজের অধ্যাপকের বেতন স্কেল একজন যুগ্ম সচিবেরও নিচে’

ঢাকাঃ শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড কম্পিউটার অপারেটরের স্কেলের সমান। আর সরকারি কলেজের অধ্যাপকের স্কেল একজন যুগ্ম সচিবেরও নিচে। এটি মনে রাখতে হবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ

ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন …

বিস্তারিত পড়ুন

শিক্ষক বদলি নীতিমালা বাস্তবায়ন না হলে ২৩ অক্টোবর অবস্থান কর্মসূচির ঘোষণা

ঢাকাঃ এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স। সংগঠনটি জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ না হলে তারা ২৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন …

বিস্তারিত পড়ুন

ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ধসে মৃ-তে-র সংখ্যা বেড়ে ৩৬

ঢাকাঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন। সময় পেরিয়ে যাওয়ায় তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। খবর এএফপি। সোমবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজ চলাকালীন হঠাৎ ধসে পড়ে ভবনটির একটি অংশ। দুর্ঘটনার …

বিস্তারিত পড়ুন

ক্লাসে উপস্থিতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কঠোর নির্দেশনা

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স—এই দুই মানদণ্ডে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। উপস্থিতি বা ইনকোর্সের নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না। শনিবার (৪ অক্টোবর) জাতীয় …

বিস্তারিত পড়ুন

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরকে গাজায় পৌঁছে দেয়ার আহ্বান ঢাবি শিক্ষকদের

ঢাকাঃ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা জাহাজগুলোকে অবিলম্বে গাজায় পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৪ অক্টোবর) দুপুরে অপরাজেয় বাংলার সামনে শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তারা। বক্তারা বলেন, গাজাগামী নৌবহর থেকে যাদের বন্দি করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি …

বিস্তারিত পড়ুন

অবসরের পরপরই শিক্ষকদের ভাতার টাকা পরিশোধের দাবি

ঢাকাঃ অবসরের পরপরই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতার টাকা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানিয়েছেন পরিষদের নেতারা। রাজধানীর মতিঝিলের টি অ্যান্ড টি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন …

বিস্তারিত পড়ুন

বাউফলে শিক্ষার্থীদের ভালোবাসায় ঘর পেলেন প্রিয় শিক্ষক!

পটুয়াখালীঃ শিক্ষককে ভালোবেসে প্রাক্তন শিক্ষার্থীরা উপহার দিলেন একটি পাকা ঘর। বাউফলের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক অমল কুমার দত্তকে (৮৫) এই ঘর উপহার দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়। অমল কুমার দত্ত ছিলেন বিদ্যালয়ের সবার প্রিয় শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে নিজের উপার্জনের …

বিস্তারিত পড়ুন

কুমিল্লায় জরাজীর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান, ঝুঁকিতে শিক্ষার্থীরা

কুমিল্লাঃ কুমিল্লার আদর্শ সদর, লাকসাম ও দেবিদ্বার উপজেলার বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প ভবনের অভাবে শিক্ষকরা বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনেই ক্লাস নিতে হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ১৯৯০-এর দশকে নির্মিত সদর উপজেলার …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন

যশোরঃ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জমিয়তে সুব্বানে আহলে হাদীস ও আহলে হাদীস যুব সংঘের যৌথ উদ্যোগে বাদ জুম্মা যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে হাদীস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হাফেজ তরিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। …

বিস্তারিত পড়ুন