এইমাত্র পাওয়া

শিক্ষক-কর্মকর্তাদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

ঢাকাঃ সরকারি প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তাদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র বাস্তবায়নে সম্প্রতি আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স ও প্রকিউরমেন্ট শাখা থেকে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র যুক্ত করে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ভাতার নতুন হার (১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর):

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য ভাতার হার নিম্নরূপ:

| ৯ম গ্রেড ও তার ওপরের কর্মকর্তা-কর্মচারী | ৮০০ টাকা | ১,০০০ টাকা

| ১০ম গ্রেড ও তার নিচের পর্যায়ের কর্মচারী | ৬০০ টাকা | ৭০০ টাকা

শিক্ষা মন্ত্রণালয় তার চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানকে এই পুনঃনির্ধারিত ভাতার হার অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

ভাতা প্রদানের শর্ত:

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, এই বর্ধিত প্রশিক্ষণ ভাতা প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত অবশ্যই পালন করতে হবে:

* এ খাতে বরাদ্দকৃত অর্থ থেকেই ব্যয় নির্বাহ করতে হবে, অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

* ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান কঠোরভাবে প্রতিপালন করতে হবে।

* এ খাতে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading