এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

নিষিদ্ধ ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঢাকাঃ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হরতালসহ যেকোনো ধরনের প্রোগ্রাম মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাদ আলী। শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে আগুনে দগ্ধ হয়ে শিশুশিক্ষার্থীর মৃ-ত্যু, ৮ শিক্ষক বরখাস্ত

চাঁদপুরঃ চাঁদপুরের কচুয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুনে দগ্ধ হয়ে সামিয়া রহমান (৫) নামের এক শিশুশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিভাগীয় কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্ত …

বিস্তারিত পড়ুন

কুবির মার্কেটিং বিভাগের প্রভাষক নিয়োগ বাতিলের দাবিতে লিখিত অভিযোগ

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, বিগত ফ্যাসিবাদ সরকারের সময় কিছু সংখ্যক অবৈধ নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। যা বিভিন্ন …

বিস্তারিত পড়ুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, প্রতিবাদ করায় বাবাকে মা-র-ধ-র

ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বাগাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবকের নাম ফারদিন। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট দক্ষিণপাড়া গ্রামের তোফায়েল মোল্যার ছেলে। ভুক্তভোগী পরিবার, বিদ্যালয় ও পুলিশ …

বিস্তারিত পড়ুন

গত ১৭ বছরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়েছে: উপাচার্য আমানুল্লাহ

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “গত সতেরো বৎসরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিগত বছরগুলোতে দেশব্যাপী বৈষম্য, ভোটাধিকার হরণ, খুন, গুম এবং নৈরাজ্যের রাজনীতি দেখে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে বেড়ে উঠেছে। জুলাই বিপ্লবে তাদের আকাশ থেকে গুলি করে মারার মর্মান্তিক দৃশ্য দেখতে হয়েছে। …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। একজন শিক্ষার্থীর জীবনের ভিত্তি তৈরির মূল ধাপ প্রাথমিক বিদ্যালয়, শিশুদের শিক্ষার ভিত তৈরিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সবার নিরলসভাবে কাজ করে যেতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার …

বিস্তারিত পড়ুন

ভুল থাকলেও ইফটিতে বেতন পাচ্ছেন দের লাখ শিক্ষক, সংশোধন ২ মাসের মধ্যে

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বেতন পেতে যাওয়া দেড় লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ভুল তথ্যগুলো আগামী দুই মাসের মধ্যে সংশোধন করতে হবে। এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশনায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া স্থগিত করা হতে পারে।  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং …

বিস্তারিত পড়ুন

১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের জন্য এখনো দশম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন টাঙ্গাইলের সখীপুরের প্রাথমিক শিক্ষকরা। এই দাবিতে তারা মানববন্ধন করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অন্তত দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা …

বিস্তারিত পড়ুন

মাদ্রাসার শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিও’র চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি-২০২৫ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বুধবার (২৯ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সব শিক্ষককে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় শিক্ষকদের লাইব্রেরিতে তালাবদ্ধ করে প্রায় দুই …

বিস্তারিত পড়ুন