এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের ডোপটেস্ট করাতে চায় শিক্ষার্থীরা’

ময়মনসিংহঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় আনার দাবি জানানো হয়। গতকাল রোববার (১৬ মার্চ) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে পাঁচ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। সেখানে জুলাই …

বিস্তারিত পড়ুন

চবির ৫৬ শতাংশ শিক্ষকের পিএইচডি ডিগ্রি নেই

চট্টগ্রামঃ দেশের তৃতীয় এবং চারটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৯৭৫ জনের বেশি। এর মধ্যে ৪৩২ শিক্ষক পিএইচডি ডিগ্রি ছাড়াই অধ্যাপক হয়েছেন বলে জানা গেছে। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়টির ৫৬ শতাংশ শিক্ষকের পিএইচডি ডিগ্রি নেই। বিশ্ববিদ্যালয়ের তথ্য নির্দেশিকা অনুযায়ী, কলা ও মানববিদ্যা অনুষদে পিএইচডি ডিগ্রি ছাড়া অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

এমপিও শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন চলতি সপ্তাহে, উৎসব ভাতা ২২ মার্চের পর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে। এছাড়া ২২ মার্চের পর তারা উৎসব ভাতা (বোনাস) পাবেন। মাউশি সূত্র জানায়, প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ১০ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

চট্টগ্রামঃ ঈদের আগে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখা। ১০ দফা দাবির মধ্যে, ১০০% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক …

বিস্তারিত পড়ুন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে: গণশিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে এবং কন্টাক্ট আওয়ার বাড়বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, রবিবার বরিশালের সাগরদী পিটিআইয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশাল জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় …

বিস্তারিত পড়ুন

ইএফটিতে আরও সাড়ে ১৬ হাজার শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

ঢাকাঃ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত আরও প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষক-কর্মচারীকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহে তাদের বেতন দেওয়া হবে। রোববার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ শাহজাহান। মাউশির এ কর্মকর্তা …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের জীবন যাত্রার মান উন্নয়নে দরকার নির্বাচিত সরকার: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্নীতির দোসরদের মাধ্যমে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে। তাই শিক্ষকদের সহযোগিতায় নির্বাচিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। আর নির্বাচিত সরকার ছাড়া শিক্ষকদের জীবন যাত্রার মান ফিরিয়ে আনা সম্ভব নয়।  রবিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের …

বিস্তারিত পড়ুন

ভুয়া ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে ‘নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৬ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে সামনে নতুন পাড়া সচেতন গ্রামবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে জেলা প্রশাসক ইসরাত ফারজানা কাছে শিক্ষা …

বিস্তারিত পড়ুন

সাংকেতিক চিহ্নে টাকা নেন ঢাকা ডিডি অফিসের মোতালেব, জিম্মি শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষকদের এমপিওভুক্তিতে সব কাগজপত্র ঠিক থাকলে ১০, কর্মচারীর ক্ষেত্রে ৫ থেকে ১০, উচ্চতর স্কেল পেতে ৫ থেকে ১০,  শিক্ষক-কর্মচারীর বকেয়া বেতন পেতে, নাম ও জন্ম তারিখ সংশোধনে এবং এমপিও পরিবর্তন বা কর্তনে ৫ থেকে ২০ পর্যন্ত। এভাবেই প্রতিটি লেনদেনে সাংকেত চিহ্ন ব্যবহার করেন রাজধানীর মিরপুরের দারুস সালাম …

বিস্তারিত পড়ুন

‘শিক্ষাখাতে বিভিন্ন সংস্কারসহ ১১ দফা দাবি, গণস্বাক্ষর সংগ্রহ শুরু’

ঢাকাঃ শিক্ষাখাতে বিভিন্ন সংস্কারসহ ১১ দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ নামের একটি সংগঠন। একই সঙ্গে দাবি আদায়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন তারা। রোববার (১৬ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলেজ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী শাহ মো. আলী আব্বাস …

বিস্তারিত পড়ুন