এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

শিক্ষাসচিবের সাক্ষাৎ না পেয়ে, সচিবালয়ের সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের

ঢাকাঃ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, ইউজিসির পাইলট প্রকল্পে জবির অন্তর্ভুক্তি ও বরাদ্দ বৃদ্ধিসহ ৫ দফা দাবি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। তবে ১২ সদস্যের ওই দলের সঙ্গে সাক্ষাৎ করতে অসম্মতি ও অপারগতা প্রকাশ করেন শিক্ষাসচিব। এর প্রতিবাদে সচিবালয়ের সামনেই অবস্থান …

বিস্তারিত পড়ুন

পুলিশ সদস্য ও তার বন্ধুকে ছিনতাইকারী বলে গণপিটুনি দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ছিনতাইকারী আখ্যা দিয়ে এক পুলিশ সদস্য ও তার বন্ধুকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল। আটক দুজন হলেন: দিনাজপুর জেলার চিরিরবন্দর …

বিস্তারিত পড়ুন

শিক্ষা অফিসার যোগদান না করায় প্রায় ৮শ’ শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ

সিলেটঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যোগদান না করায় প্রায় ৮শ’জন প্রাথমিক শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ রয়েছে। গত ২৪ অক্টোবর মাহমুদুল হক নামের এই শিক্ষা অফিসার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা থেকে বদলি হয়ে বিশ্বনাথ উপজেলায় যোগদান করার কথা ছিল। কিন্তু অদৃশ্য কারণে তিনি বিশ্বনাথ উপজেলায় যোগদান না করায় প্রায় …

বিস্তারিত পড়ুন

গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

সিলেটঃ গুচ্ছ থেকে বেরিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি সেশনজট সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত জুনে …

বিস্তারিত পড়ুন

মঠবাড়িয়ায় খাল থেকে শিক্ষকের ম-র-দে-হ উদ্ধার

পিরোজপুরঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪ নম্বর দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রাম মাদ্রাসা সংলগ্ন খাল থেকে মো. সালাউদ্দিন ওরফে শাহাবুদ্দিন (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে দেবত্র খালে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহত …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষ এহতেসাম উল হকের অপসারণের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

বরিশালঃ আওয়ামী সরকারের দোসর, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এহতেসাম উল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (১০ নভেম্বর) দুপুরে নগরীর ব্যস্ত বান্দ রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা সড়ক ছেড়ে …

বিস্তারিত পড়ুন

আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার ঘোষণা জবি শিক্ষার্থীদের

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ৩ দফা দাবি ও ইউজিসির পাইলট প্রজেক্টে ঢাবির পাশাপাশি জবিকেও যুক্ত করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জন করে শিক্ষা মন্ত্রণালয়ের অভিনুখে যাত্রা করবে বলে জানিয়েছেন আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহবুব সোহান। …

বিস্তারিত পড়ুন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অন্যদের রাজনীতি বন্ধ করতে চাচ্ছে: ঢাবি ছাত্রদল সভাপতি

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তা করার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসাসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে জাতীয়বাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ রোববার দুপুরে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। তাদের বাকি দুই দফা হলো নিষিদ্ধ …

বিস্তারিত পড়ুন

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি

ঢাকাঃ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

রাজশাহীতে জোর করে অধ্যক্ষের চেয়ার দখল বিএনপির বহিষ্কৃত নেতার

রাজশাহীঃ শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাজশাহীর কাটাখালীর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের চেয়ার দখল করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সিরাজুল হক নামের ওই সহকারী অধ্যাপক রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গত এপ্রিলে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাটাখালী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদের প্রার্থী হওয়ায় দল থেকে …

বিস্তারিত পড়ুন