এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

ববি উপাচার্যের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে দুই সিন্ডিকেট সদস্যকে অপসারণের অভিযোগ

নওরিন নুর তিষা, ববি প্রতিনিধিঃ নিয়মবহির্ভূতভাবে মিথ্যা তথ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই সিন্ডিকেট সদস্যকে বাদ দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন এর বিরুদ্ধে। মেয়াদ শেষ হওয়ার আগেই গত ৬ ফেব্রুয়ারি ৪৯ তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে তাঁদের (সিন্ডিকেট সদস্য) বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য ওই দুই …

বিস্তারিত পড়ুন

বেতন-পদোন্নতির প্রস্তাব প্রত্যাখ্যান প্রাথমিকের সহকারী শিক্ষকদের

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলে ‘শিক্ষক’ পদ রেখে ১২তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা সংস্কারে গঠিত পরামর্শক কমিটি। সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দেন ৯ সদস্যের পরামর্শক কমিটি। কমিটির প্রস্তাবানুসারে- ‘শিক্ষক’ হিসেবে কর্মজীবনের শুরু …

বিস্তারিত পড়ুন

চবি শিক্ষকের গায়ে হাত তোলা সেই ছাত্রীর সনদ বাতিলের দাবি

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলীর গায়ে হাত তোলা নারী শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার এবং সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করে বিআরএফ ইয়ুথ ক্লাব। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠাগার সম্পাদক লোকপ্রশাসন বিভাগের …

বিস্তারিত পড়ুন

আগামী ২৫ এপ্রিল নার্সিং ভর্তি পরীক্ষা, কাল থেকে আবেদন শুরু

ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)। আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শুরু হচ্ছে অনলাইনে আবেদন, যা চলবে ১২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মঙ্গলবার …

বিস্তারিত পড়ুন

কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। ভর্তির আবেদন চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা (ট্রান্সজেকশন ফি ছাড়া)। আগামী ১২ এপ্রিল সকাল ১১টা থেকে সারাদেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। তিনি চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।  বুধবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।  অধ্যাপক ইলিয়াছ ১৪তম …

বিস্তারিত পড়ুন

৭ম দিনের মতো টানা আন্দোলনে প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিয়োগ পুনর্বহালের দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ প্রত্যাশীরা। একই নিয়োগের প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করলেও ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় …

বিস্তারিত পড়ুন

আল্টিমেটাম: মাউশি ডিজি প্রত্যাহার না হলে স্কুল-কলেজে তালা ঝোলানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হকের প্রত্যাহার দাবিতে দুই দুইবার আল্টিমেটাম এবং শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচী পালন করলেও ডিজির প্রত্যাহার না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবারের মধ্যে অধ্যাপক ড. এহতেশাম উল হকের প্রত্যাহার না হলে …

বিস্তারিত পড়ুন

মাউশির ডিজি প্রত্যাহারের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হকের প্রত্যাহার দাবিতে ফের শিক্ষা ভবন ঘেরাও করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।  বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর আব্দুল গনি রোডে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মূল ভবনের সামনে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। এরপর শিক্ষকরা মূল ভবনের সামনে …

বিস্তারিত পড়ুন

শিক্ষা সফরের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪৩ জন

রাজশাহীঃ শিক্ষা সফরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও তাদের পরিবারের লোকজন। জানা গেছে, গত রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা এলাকার থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাঠপাড়া জান্নাতুন বাগিচা মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, …

বিস্তারিত পড়ুন