নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ন্যারেটিভস বা প্রচারণার বিপরীতে কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়েছে সরকার।
সোমবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসককে সরকারি এই আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভার কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়।
এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ন্যারেটিভস/প্রচারণাগুলোর কোরআনের আয়াত ও হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসার সব শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
মাদ্রাসার আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক সেবনকারীদের মাঝে মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে মাদ্রাসায় গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
