নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে বিএড প্রোগ্রামের পাঠদান কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী পরিচালিত হবে। সেমিস্টারভিত্তিক শ্রেণিকাঠামো ও মূল্যায়নে আসছে কিছু পরিবর্তন।
মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা স্বাক্ষরতি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে বিএড প্রোগ্রামের পাঠদান কার্যক্রম সর্বশেষ সংশোধিত ও পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী চলবে। শিক্ষাবর্ষে থাকবে দুটি সেমিস্টার— প্রথম সেমিস্টার: ১ জানুয়ারি থেকে ৩০ জুন, দ্বিতীয় সেমিস্টার: ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর, প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বরের মূল্যায়ন।
এর মধ্যে: ৬০ নম্বরের ৩ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ৪০ নম্বরের অভ্যন্তরীণ পরীক্ষা নেবে সংশ্লিষ্ট কলেজ, নির্দেশনায় আরও বলা হয়, নৈর্বাচনিক বিষয়ের মোট ক্রেডিট হবে ৬০, যা শিক্ষাক্রম কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কলেজগুলোকে সময়মতো নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে।
দুইটি সেমিস্টারের শিক্ষাক্রম কাঠামো দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল