এইমাত্র পাওয়া

Monthly Archives: November 2024

সেতু ধসে যাতায়াত বন্ধ ৪ দিন, দুর্ভোগে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাতিল কলেজের পরীক্ষা’

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রহমতখালী খালের ওপর সেতু ধসে পড়ায় চার দিন ধরে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পাঁচটি গ্রামের লাখো মানুষ। গত রোববার বিকেলে হঠাৎ পানির তীব্র স্রোতে সেতুটি ধসে পড়ে। এতে সেদিন থেকে চন্দ্রগঞ্জ-চরশাহী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় স্থানীয় কফিল উদ্দিন …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার দিন পেছাল

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে ১৫ ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, …

বিস্তারিত পড়ুন

সরকারের তত্ত্বাবধায়নে নেই মাদরাসার কারিকুলাম: শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ মাদরাসাগুলোতে কোন কারিকুলামে পড়াচ্ছে সেটা সরকারের নিয়ন্ত্রনে বা তত্ত্বাবধায়নে নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বুধবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় শিক্ষা একাডেমির এক গবেষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রাইমারি থেকে মাদরাসায় শিক্ষার্থীরা মাইগ্রেট হওয়ার পেছনে মাদরাসাকে অভিভাবকরা …

বিস্তারিত পড়ুন

নাটোরে যৌ-ন হয়রানির অভিযোগে তুলে সড়ক অবরোধ, প্রধান শিক্ষক আটক

নাটোরঃ নাটোরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিক্ষোভের পর অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করা হয়। সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম অহিদ মৃধা। তিনি হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে: ড. ইউনূস

ঢাকাঃ আত্মবিধ্বংসী মূল্যবোধ প্রচারের কারণে আমাদের সভ্যতা গুরুতর বিপদের সম্মুখীন বলে সতর্ক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা মানবজাতি নিজেরাই পৃথিবীর ধ্বংসের কারণ। এটি আমরা ইচ্ছাকৃতভাবে করছি। আমরা এমন এক জীবনযাত্রা বেছে নিয়েছি, যা পরিবেশবিরোধী। বাংলাদেশ সময় বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে আজারবাইজানের রাজধানী …

বিস্তারিত পড়ুন

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর কারণ জানালেন উপদেষ্টা মাহফুজ

ঢাকাঃ রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন তিনি। মাহফুজ আলম লিখেছেন, ‘পতিত শেখরা! শেখ মুজিব …

বিস্তারিত পড়ুন

সড়ক অবরোধ করলেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা আন্দোলনে আহতরা

ঢাকাঃ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে দিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহতরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারা সড়কে নেমে আসেন। ফলে শ্যামলীমুখী সড়কে গাড়ির চাপ ক্রমাগত বাড়ছে। জানা যায়, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে …

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় লোকাল বাসে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’র সিদ্ধান্ত, কাল থেকেই শুরু

কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় শিক্ষার্থীদের জন্য সপ্তাহে পাঁচ দিন বাসভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন–সংশ্লিষ্ট তিনটি সংগঠন। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।  আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা …

বিস্তারিত পড়ুন

নরসিংদীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীঃ নরসিংদীতে সদর উপজেলার আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে একই দাবিতে …

বিস্তারিত পড়ুন

‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক: কারণ

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যপ্রযুক্তি ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নামে নানা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ‘উই আর নাহিদ’ (আমরাই নাহিদ) হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডে ‘উই আর নাহিদ’ এই হ্যাশট্যাগ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন নেটিজেনরা। সরকারের …

বিস্তারিত পড়ুন